July 29, 2026
দেশ

মনমোহন সিংকে স্বস্তি, কয়লা ব্লক বরাদ্দ মামলায় সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ করে মামলা বন্ধ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত ফৌজদারি মামলায় বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। বুধবার (২৯ জুলাই) শীর্ষ আদালত সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI)-এর ক্লোজার রিপোর্ট গ্রহণ করে তাঁর বিরুদ্ধে চলা মামলার ইতি টেনেছে। একই সঙ্গে বিশেষ আদালতের জারি করা সমনও বাতিল করেছে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চ জানায়, সিবিআই যখন তদন্ত শেষে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছিল, তখন তা খারিজ করে বিশেষ আদালতের মামলার গ্রহণ করার যথেষ্ট কারণ ছিল না।

আদালত পর্যবেক্ষণে জানায়, মনমোহন সিংয়ের মৃত্যু হওয়ায় আপিলটি কার্যত নিষ্প্রয়োজন হয়ে পড়েছিল। তবুও বিশেষ আদালতের সমন জারির বৈধতা বিচার করতে আদালত সিবিআইয়ের দুটি ক্লোজার রিপোর্ট পর্যালোচনা করে। সেই পর্যালোচনার ভিত্তিতে সুপ্রিম কোর্ট সিদ্ধান্তে পৌঁছায় যে তদন্তকারী সংস্থার রিপোর্ট খারিজ করার কোনও যৌক্তিক কারণ ছিল না।

লে বিশেষ আদালতের নির্দেশ বাতিল করে সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ করা হয় এবং মামলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়।


উল্লেখ্য, ২০০৫ সালে ওডিশার তালাবিরা-২ (Talabira-II) কয়লা ব্লক বরাদ্দ মামলায় মনমোহন সিং, শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, প্রাক্তন কয়লা সচিব পি.সি. পারেখ-সহ মোট ছয়জনকে বিশেষ আদালত অভিযুক্ত হিসেবে তলব করেছিল। পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার চূড়ান্ত রায়ে সেই সমনও বাতিল করে মামলার নিষ্পত্তি করল দেশের সর্বোচ্চ আদালত।

Related posts

Leave a Comment