27 C
Kolkata
September 12, 2026
রাজ্য

কন্যাশ্রীর নতুন নাম ‘কন্যারত্ন’, সবুজ সাথী হচ্ছে ‘সারথী’; বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: রাজ্যের দুই জনপ্রিয় সরকারি প্রকল্পের নাম পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘কন্যাশ্রী’ প্রকল্পের নতুন নাম হবে ‘কন্যারত্ন’। পাশাপাশি ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে ‘সারথী’

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, শুধুমাত্র নাম পরিবর্তন করা হচ্ছে, প্রকল্পগুলি বন্ধ করা হচ্ছে না। ছাত্রছাত্রীদের স্বার্থে সমস্ত সুবিধা আগের মতোই চালু থাকবে বলে আশ্বাস দেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, “ছাত্রছাত্রীদের জন্য যা করার, তা করা হবে।” তাঁর বক্তব্য, শিক্ষার্থীদের কল্যাণে সরকারের বিভিন্ন প্রকল্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের দুটি বহুল পরিচিত সামাজিক প্রকল্প নতুন নামে পরিচালিত হবে। প্রশাসনিক স্তরে নাম পরিবর্তনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment