35 C
Kolkata
May 19, 2026
রাজ্য

ফলতায় প্রচারের ফাঁকে ‘শহিদ’ বিজেপি কর্মীর বাড়িতে শুভেন্দুর ভোজ, পরিবেশনে দুই রকম মাছ

দক্ষিণ ২৪ পরগনা— ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগে প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। সেই প্রচারের মাঝেই ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সারলেন তিনি।

বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে বনেশ্বর থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক দীপঙ্কর জানা, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ দলের একাধিক নেতা। রোড শো শেষে স্বপন মণ্ডলের বাড়িতে পৌঁছে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ করেন তিনি। মেনুতে ছিল ভাত, সুক্তো, শাক, দু’রকম মাছ, চাটনি এবং মিষ্টি দই। বিজেপির দাবি, ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এই উদ্যোগ।

ফলতার সভা থেকে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আক্রান্ত দলীয় কর্মীদের জন্য বিশেষ সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন হবে। তার আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে এলাকায়।

Related posts

Leave a Comment