31 C
Kolkata
May 19, 2026
দেশ

জ্বালানি সাশ্রয়ে অভিনব উদ্যোগ, ঘোড়ায় চেপে জনগণনার কাজে ঝাড়খন্ডের শিক্ষক

ঝাড়খন্ড— পেট্রোলের ব্যবহার কমাতে অভিনব পথ বেছে নিলেন এক সরকারি স্কুলশিক্ষক। বাইক বা অন্য যানবাহনের বদলে ঘোড়ায় চেপে জনগণনার কাজ করছেন মুন্নাপ্রসাদ গুপ্ত নামে ঝাড়খন্ডের এক শিক্ষক। তাঁর এই উদ্যোগ এখন সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল।

মুন্নাপ্রসাদ গুপ্ত গাঢ়ওয়াল জেলার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বয়স ৪৩ বছর। সম্প্রতি জনগণনার কাজে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যেতে হচ্ছে তাঁকে। সেই কাজের জন্যই তিনি বেছে নিয়েছেন ঘোড়াকে।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, সাদা পোশাক পরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাদামি রঙের ঘোড়ার পিঠে চেপে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন তিনি। দুর্গম এলাকায় যাতায়াতেও এই পদ্ধতি কার্যকরী বলেই জানিয়েছেন স্থানীয়রা।

পশ্চিম এশিয়ায় উত্তেজনা এবং ইরান-আমেরিকা সংঘাতের জেরে জ্বালানির অপচয় রুখতে সচেতনতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী Narendra Modi। সেই আবহে এই শিক্ষকের উদ্যোগকে অনেকেই প্রশংসা করছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এতে যেমন পেট্রোল বাঁচছে, তেমনই দূরবর্তী এলাকায় দ্রুত পৌঁছনোও সহজ হচ্ছে। পরিবেশ রক্ষার ক্ষেত্রেও এই উদ্যোগ ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মত অনেকের।

Related posts

Leave a Comment