35 C
Kolkata
May 19, 2026
রাজ্য

সরকারি দপ্তরে খরচে রাশ টানতে কড়া নির্দেশ নবান্নের, বাড়বে ডিজিটাল কাজকর্ম

কলকাতা— রাজ্যের সরকারি দপ্তরগুলিতে অপ্রয়োজনীয় খরচ কমানো এবং প্রশাসনিক কাজে আরও গতি ও স্বচ্ছতা আনতে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশের পর পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব গত ১৮ মে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তির নম্বর ১৩০-সিএস/২০২৬।

Government of West Bengal-এর তরফে সমস্ত দপ্তরের প্রধান, জেলাশাসক এবং সরকারি সংস্থাগুলির কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি কাজে অযথা ব্যয় কমাতে হবে এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও ডিজিটাল নির্ভর করে তুলতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সমস্ত দপ্তর, ডিরেক্টরেট, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বোর্ড, কর্পোরেশন এবং সরকারি অর্থপুষ্ট প্রতিষ্ঠানকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে। সরকারি কাজে কাগজের ব্যবহার কমিয়ে ডিজিটাল মাধ্যমকে বেশি গুরুত্ব দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, বিদ্যুৎ ব্যবহার, সরকারি গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার, দপ্তরভিত্তিক অতিরিক্ত খরচ এবং কাগজের অপচয় রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কাজের গতি বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নবান্নের এই নির্দেশিকার পর বিভিন্ন সরকারি দপ্তরে খরচ সংক্রান্ত নিয়ম আরও কঠোর হতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, ডিজিটাল পদ্ধতির উপর জোর বাড়লে সরকারি কাজের সময়ও কমবে এবং নজরদারি আরও সহজ হবে।

Related posts

Leave a Comment