August 15, 2026
বিদেশ

সিআইএর প্রাক্তন কর্তার দাবি, ছোটবেলা থেকেই ‘ডিপ কভার’ গুপ্তচর তৈরি করে রাশিয়া

গুপ্তচরবৃত্তি নিয়ে মানুষের কৌতূহল বরাবরই তুঙ্গে। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কার্যকলাপ সাধারণত গোপন রাখা হলেও, সময়ের সঙ্গে নানা তথ্য প্রকাশ্যে আসে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রাক্তন আধিকারিক জন কিরিকাউ রাশিয়ার গুপ্তচর তৈরির পদ্ধতি নিয়ে এমনই কিছু দাবি করেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ব্রিটিশ উদ্যোক্তা ও পডকাস্টার স্টিভেন বার্টলেটের জনপ্রিয় অনুষ্ঠান ‘ডায়েরি অফ আ সিইও’-তে অংশ নিয়ে কিরিকাউ বলেন, রাশিয়া নাকি অল্প বয়স থেকেই সম্ভাবনাময় শিশুদের বেছে নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে ‘ডিপ কভার’ গুপ্তচর হিসেবে গড়ে তোলে।

বহু বছর সিআইএ-তে কাজ করা কিরিকাউ নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কার্যপদ্ধতি নিয়েও আলোচনা করেন। সেই সময় স্টিভেন বার্টলেট রাশিয়ার গুপ্তচরবৃত্তি নিয়ে প্রশ্ন করলে কিরিকাউ দাবি করেন, এই প্রশিক্ষণ অত্যন্ত সুপরিকল্পিত এবং বহু বছর ধরে চলে।

তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। যদিও রাশিয়ার তরফে এ বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি এবং কিরিকাউয়ের দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Related posts

Leave a Comment