28 C
Kolkata
July 9, 2026
রাজ্য

প্রথম দফাতেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সব আসন পূর্ণ

উচ্চশিক্ষায় বাংলার ছাত্রছাত্রীদের আস্থার বার্তা

সংবাদ কলকাতা: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কাউন্সেলিংয়ের (WBJEE Counselling) প্রথম দফাতেই রাজ্যের সমস্ত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের (Government Engineering Colleges) আসন পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরকারের মতে, বহু বছরের মধ্যে এই প্রথম এমন নজির তৈরি হল, যা রাজ্যের উচ্চ কারিগরি শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বার্তায় বলেন, রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা এখন উচ্চ কারিগরি শিক্ষার জন্য নিজের রাজ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এটি পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার প্রতি তাঁদের বিশ্বাসের পরিচয় এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা।

তিনি জানান, রাজ্য সরকার উচ্চশিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং গবেষণার পরিবেশ গড়ে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ভাবন ও উৎকর্ষের পরিবেশ তৈরিতেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মুখ্যমন্ত্রীর কথায়, সরকারের লক্ষ্য শুধু উন্নত শিক্ষার সুযোগ তৈরি করা নয়, রাজ্যের মেধাকে রাজ্যেই ধরে রাখা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিশ্বমানের শিক্ষার পরিবেশ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে ‘ব্রেন ড্রেন (Brain Drain)’-এর পরিবর্তে ‘ব্রেন গেন (Brain Gain)’ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সরকারের আশা, এই প্রবণতা আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং রাজ্যের তরুণ প্রজন্ম পশ্চিমবঙ্গেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলে রাজ্যের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Related posts

Leave a Comment