May 22, 2026
রাজ্য

দিল্লিতে সুনীল বনসলের সঙ্গে বৈঠক শুভেন্দুর, জোর রাজনৈতিক জল্পনা

দিল্লি, ২২ মে — পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

সূত্রের খবর, বিজেপির সাংগঠনিক শক্তিবৃদ্ধি, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে রাজ্যের সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়েও কথা হয় বলে জানা গিয়েছে।

দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর ধারাবাহিক বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে বাংলার রাজনৈতিক পরিস্থিতির আবহে এই সাক্ষাৎ নতুন করে জল্পনা বাড়িয়েছে।

যদিও বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিজেপি সূত্রে দাবি, এটি ছিল সৌজন্যমূলক সাক্ষাৎ এবং সংগঠন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

Related posts

Leave a Comment