27.1 C
Kolkata
July 6, 2026
রাজ্য

খাদ্য দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা, সাংবাদিক বৈঠকে জানালেন মন্ত্রী অশোক কীর্তনিয়া

কলকাতা, ২২ মে—নতুন সরকারের খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া শুক্রবার কলকাতার খাদ্য ভবনে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিলেন, খাদ্য দপ্তরে দুর্নীতিকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং স্বচ্ছ প্রশাসন গড়তেই সরকার বদ্ধপরিকর বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। কোথাও কোনও দুর্নীতির প্রমাণ মিললে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অশোক কীর্তনিয়া জানান, রেশন ব্যবস্থা আরও স্বচ্ছ ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। খাদ্যশস্য বণ্টন থেকে শুরু করে রেশন দোকানের পরিষেবা— সব ক্ষেত্রেই নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, ‘‘সাধারণ মানুষের অধিকার নিয়ে কোনও আপস করা হবে না। খাদ্য দপ্তরে স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে।’’

সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। নতুন সরকারের এই অবস্থানকে প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ বার্তা হিসাবেই দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment