32 C
Kolkata
May 22, 2026
রাজ্য

রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান মন্দির’ চালুর ঘোষণা, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর বার্তা শুভেন্দুর

২২ মে, নয়াদিল্লি: দিল্লিতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও সরকারি সংস্থার সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান মন্দির’ প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কথাও স্পষ্টভাবে জানালেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ‘আয়ুষ্মান মন্দির’ চালুর বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। তাঁর দাবি, এতদিন কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তনের কারণে বরাদ্দ আটকে ছিল, এবার সেই সমস্যার সমাধান করা হবে।

জল জীবন মিশন নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বাংলার জন্য কেন্দ্র ইতিমধ্যেই প্রায় ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে।

অনুপ্রবেশ প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “অনুপ্রবেশকারীদের জেলে রেখে করদাতাদের টাকা নষ্ট করা হবে না। চিহ্নিত হওয়ার পর তাঁদের ফেরত পাঠানো হবে।”

এছাড়াও কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment