27 C
Kolkata
September 12, 2026
রাজ্য

শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, পাহাড়ের রাজনৈতিক সমাধান নিয়ে ফের আলোচনার ইঙ্গিত

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি। বুধবার কলকাতার পূর্ত দফতরের ময়দান তাঁবুতে প্রায় দেড় ঘণ্টার বৈঠকে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি, গোর্খাল্যান্ড ইস্যু, জিটিএ, চা-বাগান এবং পরিবহণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংহও। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পারস্পরিক সৌজন্য বিনিময়ের পাশাপাশি পাহাড়ের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নমূলক বিষয়গুলিই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল।বৈঠক

শেষে বিমল গুরুং জানান, গোর্খাল্যান্ড প্রশ্নে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে। তিনি বলেন, আগামী দিনে ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং আলোচনার মাধ্যমেই পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব বলে তাঁদের বিশ্বাস।

রুং আরও জানান, বৈঠকে বন্ধ চা-বাগান, শিক্ষক নিয়োগ, পাহাড়ের পরিবহণ ব্যবস্থা এবং জিটিএ-র কার্যকলাপ নিয়ে আলোচনা হয়েছে। জিটিএ-তে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানানো হয়েছে।


বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে সমর্থনের আশ্বাস দিয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা। এরপর দার্জিলিং লোকসভা কেন্দ্রের অধিকাংশ বিধানসভা আসনে বিজেপির জয় আসে। সম্প্রতি উত্তরবঙ্গ সফরেও শুভেন্দু অধিকারীর সঙ্গে বিমল গুরুংয়ের সাক্ষাৎ হয়েছিল। তবে এবার কলকাতার বৈঠকে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

বৈঠকে পাহাড়ের চা-শ্রমিকদের সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী অর্জুন সিংহ জানান, বিমল গুরুং ও রোশন গিরি যে বিষয়গুলি তুলে ধরেছেন, সেগুলি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে। সেই সূত্রেই আগামী সোমবার দার্জিলিং সফরে যাবেন তিনি।

Related posts

Leave a Comment