31.3 C
Kolkata
July 10, 2026
রাজ্য

পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন নীলম মীণা

কলকাতা — পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগ করা হল নীলম মীণাকে। নির্বাচন কমিশনের তরফে সোমবার এই ঘোষণা করা হয়েছে। তিনি ১৯৯৮ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিক।

বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে রাজ্যের নতুন মুখ্যসচিব করা হয়েছে। সেই কারণেই তাঁর জায়গায় নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন নীলম মীণা।

নীলম মীণা বর্তমানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রধান সচিব পদে কর্মরত রয়েছেন। প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব সামলেছেন। জেলা শাসক থেকে শুরু করে সচিব, ডিরেক্টর, ডেপুটি চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা শাসক হিসেবেও কাজ করেছেন তিনি।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ রদবদল চলছে। সেই আবহে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী দিনে রাজ্যের নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রশাসনিক দায়িত্ব সামলাবেন নীলম মীণা।

Related posts

Leave a Comment