August 19, 2026
রাজ্য

অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, হাজিরা না দেওয়ায় মহুয়া মৈত্রর বিরুদ্ধে পরোয়ানা

অপারেশন সিঁদুর এবং ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কৃষ্ণনগরের আদালত। একাধিকবার আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির হননি বলে অভিযোগ। সেই কারণেই আদালত এই পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে।

একটি সাক্ষাৎকারে ভারতীয় সেনাবাহিনী এবং অপারেশন সিঁদুর নিয়ে মহুয়া আপত্তিকর মন্তব্য করেছেন—এই অভিযোগে তাঁর বিরুদ্ধে কৃষ্ণনগরের এসিজেএম আদালতে মামলা করেন নদিয়ার বাসিন্দা গৌরাঙ্গ দে। তাঁর অভিযোগ, দেশের সেনাবাহিনীকে নিয়ে ওই ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না।

মামলার শুনানিতে মহুয়া মৈত্রকে একাধিকবার সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি আদালতে হাজির হননি বলে অভিযোগ। এরপরই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়।

ভিযোগকারীর দাবি, ভারতীয় সেনাবাহিনী দেশের মানুষের কাছে গর্বের বিষয়। সেই সেনাবাহিনী এবং অপারেশন সিঁদুর নিয়ে মহুয়ার মন্তব্যের প্রতিবাদেই তিনি আইনি পথে গিয়েছেন।

সঙ্গত, পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল। সেই অভিযানকে ঘিরে মহুয়া মৈত্রর মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়। এবার সেই মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় আদালতের এই নির্দেশ সামনে এল।

Related posts

Leave a Comment