September 17, 2026
কলকাতা

নাবালিকা পাচার মামলায় ৫ জন দোষী সাব্যস্ত

সংবাদ কলকাতা: নাবালিকা অপহরণ ও পাচারের মামলায় পাঁচ জনকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, দোষীরা হলেন মির্জামোল্লা ওরফে গাজি, সখের আলি লস্কর ওরফে রাজু, মাবুদা ওরফে মুফাজা সর্দার, আনজুরা বেগম ওরফে মঞ্জু এবং সোমনাথ দাস। আলিপুর আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিম্পা দাস তাঁদের প্রত্যেককেই দোষী বলে রায় দিয়েছেন।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালের ১২ জুলাই। সে সময় ১৭ বছরের এক নাবালিকাকে অপহরণ করে পাচার করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্ত শুরু হওয়ার পর মামলার দায়িত্ব যায় সিআইডির হাতে।


তদন্তে নেমে সিআইডি একাধিক তথ্য ও প্রমাণ সংগ্রহ করে। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে আন্তঃরাজ্য পাচারচক্রের যোগসূত্র। সেই মামলাতেই পাঁচ অভিযুক্তকে আদালত দোষী সাব্যস্ত করেছে।

দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর আদালতের এই রায় সামনে আসায় মামলায় নতুন মোড় তৈরি হয়েছে। এবার দোষীদের কী সাজা দেওয়া হবে, সেদিকেই নজর রয়েছে।

Related posts

Leave a Comment