30 C
Kolkata
April 22, 2026
বিদেশ

ইরান সংঘাত থামাতে আহ্বান পুতিনের, খামেনেইয়ের মৃত্যুতেও শোকবার্তা রুশ প্রেসিডেন্টের

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সামরিক সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin। ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei-এর মৃত্যুতে শোকপ্রকাশ করে তিনি বলেন, এখনই শত্রুতার পথ থেকে সরে এসে সংঘাতের সমাধান খুঁজে বের করা দরকার।

যদিও সরাসরি নাম উল্লেখ করেননি, তবে তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে United States এবং Israel-এর সামরিক অভিযানের দিকে।

ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian-এর সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। ওই আলোচনায় পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইরানে ইজরায়েল ও আমেরিকার হামলায় সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনাও তাঁর উদ্বেগের কারণ বলে জানা গেছে।

এরপরই সংঘাতে জড়িয়ে পড়া দেশগুলিকে উদ্দেশ করে পুতিন বলেন, শত্রুতামূলক অবস্থান থেকে সরে এসে আলোচনার পথে এগোনো উচিত। তাঁর মতে, শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। বরং কূটনৈতিক আলোচনা ও সংলাপের মাধ্যমেই এই সংকটের সমাধান হতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্টের দফতর Kremlin জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে রাশিয়ার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন পুতিন। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।

অন্যদিকে, ইরানের পাশে দাঁড়িয়ে বার্তা দেওয়ার জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট পেজ়েশকিয়ান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার এই সংঘাতে রাশিয়া পরোক্ষভাবে ইরানকে সহায়তা করছে বলেও অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম The Washington Post-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। তাদের সহযোগিতা ছাড়া ইরানের পক্ষে এই সংঘাতে টিকে থাকা কঠিন হতো বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

যদিও এই অভিযোগ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি ক্রেমলিন। বরং রুশ প্রশাসনের দাবি, ইরানেরপ্রেসিডেন্টই ফোন করে পুতিনের সঙ্গে এই সংঘাতের বিষয়ে আলোচনা করেছিলেন।

Related posts

Leave a Comment