31 C
Kolkata
October 21, 2026
টিভি-ও-সিনেমা

কলকাতায় এসে ‘রামায়ণ’ ছবিকে করমুক্ত ঘোষণা! দশেরার মঞ্চে রণবীর-যশ

বলিউড পরিচালক নীতেশ তিওয়ারীর আসন্ন বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। এর মাঝেই ছবির প্রচারে কলকাতায় হাজির হয়েছিলেন মুখ্য অভিনেতা রণবীর কপূর ও যশ। আর সেই প্রচারে এসেই বড় চমক পেলেন অনুরাগীরা।

মঙ্গলবার কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে এক জমকালো দশেরা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রণবীর, যশ ও ছবির অন্যান্য কলাকুশলীরা। সেই মঞ্চ থেকেই নীতেশ তিওয়ারীর এই ছবিটিকে রাজ্যে করমুক্ত (Tax-free) ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, রামায়ণ মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটিকে পশ্চিমবঙ্গে করমুক্ত করা হয়েছে। এর পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং মহাভারত নিয়েও আরও বড় বাজেটের ভারতীয় ছবি তৈরি হবে।

কলকাতার দশেরা উৎসবে যোগ দিতে পেরে আপ্লুত রণবীর কপূরও। মঞ্চ থেকে কলকাতার মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও ভালরই জয় হয়—দশেরার এই মূল শিক্ষাটিই আমাদের মনে রাখা উচিত। ‘রামায়ণ’ ছবিটি দুটি পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেখানে রামের ভূমিকায় রণবীর কপূর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ।

Related posts

Leave a Comment