31.3 C
Kolkata
July 10, 2026
সাহিত্য

“চড়াই- উতরাই”

অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ

যাদের সঙ্গে প্রতিদিন নিয়মিত দেখা,
একে একে চলে যাচ্ছে সব বন্ধু সখা,
শৈশবের জাবর কাটি,
জীবনটা হেলায় মাটি,
এক সময় মনে হয় আমি শুধুই একা,
ভাবি তাহলে সবাই কি নিরেট বোকা!

থাকে না সময় থেমে, সে একরোখা,
নদী মিশবে সাগরে আচরণে খোকা,
পরচর্চা কাদা ঘাঁটাঘাঁটি,
ভায়ে – ভায়ে লাঠালাঠি,
নিশানা ভুললে লাগবে ভ্যাবাচ্যাকা,
স্বভাব বদলালে গায়ে লাগে ছ্যাঁকা।

চোর মার খাওয়ার ভয়ে সাজে ন্যাকা,
নেতাদের কপালে ডিম থেরাপি লেখা,
সততার প্রতীক খাঁটি,
পরের ধন পেটে সাটি,
কেউ চাইনা চোরেদের সবার মুখ বাঁকা,
কাঠ খেলে আঙার বেরুবে ঠেকে শেখা।

Related posts

Leave a Comment