July 1, 2026
ফ্যাশন

অস্ত্রোপচার নয়, মেকআপেই ঠোঁট দেখাবে পুরু! জানুন নয়নতারার সহজ কৌশল

অনেকেই পুরু ও আকর্ষণীয় ঠোঁট পেতে ‘লিপ ফিলার’ বা ‘লিপ অগমেন্টেশন’-এর মতো প্রসাধনী চিকিৎসার আশ্রয় নেন। তবে এই ধরনের চিকিৎসা যেমন ব্যয়বহুল, তেমনই পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কাও থাকে। কিন্তু সঠিক মেকআপ কৌশল জানলে কোনও অস্ত্রোপচার ছাড়াই ঠোঁটকে আরও ভরাট ও আকর্ষণীয় দেখানো সম্ভব। এমনই একটি সহজ উপায় জানালেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।

নয়নতারার মেকআপ কৌশল অনুযায়ী, প্রথমেই ঠোঁটে হালকা ফাউন্ডেশন লাগিয়ে ঠোঁটের অসমান রং ঢেকে নিতে হবে। এরপর সামান্য কমপ্যাক্ট বা ফেস পাউডার ব্যবহার করলে ঠোঁটের উপরিভাগ মসৃণ হবে এবং লিপস্টিক দীর্ঘক্ষণ টিকে থাকবে।

এরপর লিপ লাইনার দিয়ে ঠোঁটের আকার সুন্দরভাবে এঁকে নিতে হবে। এতে ঠোঁট আরও নিখুঁত ও ভরাট দেখায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল লিপস্টিক লাগানোর পদ্ধতি। নয়নতারার মতে, ঠোঁটে ঘষে ঘষে লিপস্টিক লাগানোর বদলে আলতো করে চাপ দিয়ে বা থুপে থুপে রং বসাতে হবে। এই কৌশলে ঠোঁট স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পুরু দেখায়। পাশাপাশি লিপস্টিকও দীর্ঘক্ষণ অটুট থাকে।

বিশেষজ্ঞদের মতে, ম্যাট লিপস্টিক ব্যবহারকারীদের জন্য এই পদ্ধতি অত্যন্ত কার্যকর। কারণ এতে অতিরিক্ত গ্লস ছাড়াই ঠোঁট ভরাট ও সুন্দর দেখায়।

Related posts

Leave a Comment