নিজস্ব সংবাদদাতা, বনগাঁ, ১৩ নভেম্বর: গাইঘাটা বিধানসভার তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাসকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে বসিরহাট থেকে তাঁকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গাইঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন তিনি।
অভিযোগ, বিধানসভা ভোটের সময় ভোটারদের ভয় দেখানো, বিভিন্নভাবে তাঁদের প্রভাবিত করার চেষ্টা এবং তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন নরোত্তম। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ। ভোটের পর থেকেই তিনি এলাকাছাড়া ছিলেন বলে জানা গিয়েছে। অবশেষে বৃহস্পতিবার রাতে বসিরহাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ তাঁকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের স্বার্থে কী আবেদন জানানো হয়, এখন সেদিকেই নজর।
previous post
