32 C
Kolkata
September 28, 2026
রাজ্য

বিজেডি নেতার সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহুয়া মৈত্র

প্রাক্তন বিজেডি সাংসদের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বিজু জনতা দলের (বিজেডি) বিখ্যাত নেতা পিনাকী মিশ্রকে বিয়ে করেছেন। পিনাকী পুরী থেকে চারবারের এমপি। তাঁরা গোপনে এবং সংক্ষেপে এই বিয়ে সেরেছেন জার্মানির বার্লিনের প্রাসাদে। এই প্রাসাদের ছাদে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উভয় নেতাই তাঁদের এই সম্পর্কের কথা এতদিন সম্পূর্ণ গোপন রেখেছিলেন। এমনকি দলের অভ্যন্তরীণ সদস্যরাও এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার সবাইকে চমকে দিয়ে জার্মানি থেকে একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, মহুয়া মৈত্র সোনালি গহনা পরে সঙ্গে পিনাকী মিশ্রের সঙ্গে হাসতে হাসতে হেঁটে চলেছেন বার্লিনের প্রাসাদে। তাঁদের বিয়ের ব্যাপারে সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি। তবে পিনাকী মিশ্রের একজন সহকারী তাঁদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এটি মহুয়া মৈত্রের দ্বিতীয় বিয়ে। তিনি আগে ডেনিশ অর্থনীতিবিদ লার্স ব্রসনকে বিয়ে করেছিলেন। পরে আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন।

Related posts

Leave a Comment