July 18, 2026
টিভি-ও-সিনেমা

‘বাংলা ছবি দেখি না’, বছরের বেস্ট মঞ্চে অকপট স্বীকারোক্তি কাজলের

কলকাতা: আনন্দবাজার ডট কম-এর ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মান গ্রহণ করতে এসে অকপট মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কাজল। সবুজ অর্গানজা শাড়িতে সেজে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানালেন, বাংলা ছবি নিয়মিত দেখেন না। তবে সুযোগ পেলে বাংলা ছবিতে অভিনয় করতে তাঁর কোনও আপত্তি নেই।

অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। উত্তরে অভিনেত্রী সরাসরি বলেন, “না।” যদিও বাংলা ভাষায় খুব সাবলীল নন, তবু নিজের বাঙালি পরিচয় নিয়ে তিনি গর্বিত বলেই জানান।

মা তনুজার প্রসঙ্গ উঠতেই আবেগঘন হয়ে পড়েন কাজল। তিনি বলেন, “এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।”

বলিউডে দীর্ঘ কেরিয়ারে শাহরুখ খান, সলমন খান-সহ একাধিক প্রথম সারির অভিনেতার সঙ্গে কাজ করেছেন কাজল। নিজের কাজের ধরন নিয়ে বলতে গিয়ে তিনি জানান, শৃঙ্খলা তাঁর জীবনের অন্যতম বড় বৈশিষ্ট্য।

অভিনেত্রীর কথায়, “আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডে খুব কম মানুষই সময়মতো সেটে আসেন। আমি তাঁদের মধ্যে একজন। আবার সময়মতো কাজ শেষ করে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।”

Related posts

Leave a Comment