আসন্ন কমেডি ছবি ‘Hai Jawani Toh Ishq Hona Hai’-এর অ্যালবামের অংশ হিসেবে মঙ্গলবার মুক্তি পেল জনপ্রিয় গান ‘Chunnari Chunnari’-র রিমেক সংস্করণ। নতুন গানে দেখা গিয়েছে বরুণ ধওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়েকে। ১৯৯৯ সালের সুপারহিট ছবি ‘Biwi No. 1’-এর এই জনপ্রিয় গান নতুনভাবে ফিরিয়ে এনেছেন পরিচালক ডেভিড ধওয়ান, যিনি দুই ছবিরই পরিচালক।
গানটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে নব্বইয়ের দশকের দর্শকদের একাংশ রিমেকটি নিয়ে হতাশা প্রকাশ করেন। অনেকেই দাবি করেন, মূল গানের আবেগ ও স্বাদ নষ্ট করা হয়েছে।
টিপস ফিল্মস অ্যান্ড মিউজিকের পোস্টের কমেন্ট সেকশনে ভরে যায় সমালোচনায়। এক ব্যবহারকারী লেখেন, “Itne acche gane ki aisi taisi krdi”, আবার অন্য এক জনের মন্তব্য, “Don’t play with our emotions.”
‘Hai Jawani Toh Ishq Hona Hai’ ছবির নামও নেওয়া হয়েছে ‘Biwi No. 1’-এর জনপ্রিয় একটি গানের লাইন থেকে। ফলে ছবিটি এবং তার সংগীতকে ঘিরে নস্ট্যালজিয়ার আবহ তৈরি হয়েছিল আগেই। তবে রিমেক গান প্রকাশের পর সেই প্রত্যাশা কতটা পূরণ হল, তা নিয়ে এখন জোর চর্চা চলছে নেটমাধ্যমে।
