সংবাদ কলকাতা: মহা নবমীর পবিত্র তিথিতে বেহালা পূর্ব বিধানসভার জ্যোতির্ময় নগরে এক অনন্য ও ঐতিহাসিক কুমারী পুজোর আয়োজন করা হলো। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম দুর্গোৎসবে ১০৮ জন শিশু কন্যাকে দেবী রূপে পুজো করা হলো। বিশেষ এই কুমারী পুজোয় উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদার। সমাজের সমস্ত স্তরের কন্যাদের একাসনে বসিয়ে মাতৃরূপে সম্মান জানানোর এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এদিন কুমারী পুজোর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শঙ্কর সিকদার বলেন, আমরা আমাদের দেশকে ভারত মাতা হিসেবে শ্রদ্ধা করি এবং দেশের প্রতিটি নারীকে মাতৃরূপে দেখি। তাই এই বিশেষ দিনে ১০৮ জন কুমারী শিশুকে দেবীরূপে পূজা করা হয়েছে। এই পুজোয় সাধারণ ঘরের কন্যাদের পাশাপাশি যৌনপল্লী বা পতিতালয়ের পরিবারের কন্যারাও অংশ নিয়েছে। জাতি, ধর্ম বা সামাজিক ভেদাভেদ ভুলে সকল নারীকে মাতৃরূপে দেখার এই আয়োজন আগামী দিনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে সমাজকে আরও বেশি সচেতন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
