31 C
Kolkata
October 21, 2026
খেলা

দলে সুযোগ পেতে অপেক্ষা করতে হবে বৈভবকে

সংবাদ কলকাতা: ভারতীয় দলে স্কোয়াডে থাকলেও ১৫ বছরের তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর অবিলম্বে প্রথম একাদশে খেলার সম্ভাবনা যে নেই, তা স্পষ্ট করে দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রেয়স জানান, দলের ওপেনাররা দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং তাঁরা ধারাবাহিকভাবে রান পাচ্ছেন। ফলে এই মুহূর্তে অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনকে সরিয়ে বৈভবের মতো কমবয়সি ক্রিকেটারকে সরাসরি প্রথম এগারোয় নামানোর ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।



ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ না পাওয়ার পর এবার নিউজিল্যান্ড সিরিজেও বৈভবের প্রথম একাদশে খেলার সম্ভাবনা কম। তবে ১৫ বছরের বাঁহাতি ব্যাটারকে এখনই হতাশ না হয়ে নিজের সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন অধিনায়ক। শ্রেয়সের কথায়, “বৈভবের মতো প্রতিভাকে সাজঘরে সবসময় চাঙ্গা রাখা এবং সঠিক পরিবেশ দেওয়া আমাদের কাজ। ও অনেক ছোট, ভবিষ্যতে বহু সুযোগ পাবে। তবে দলে এসেই সরাসরি প্রথম একাদশে সুযোগ পাওয়া যায় না।” একই সুরে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও বৈভবের উদ্দেশ্যে ধৈর্য ধরার এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা স্পষ্ট, এখনই মাঠে নামানোর তাড়াহুড়ো না করে বৈভবের দীর্ঘমেয়াদি উন্নতির দিকেই বেশি নজর দিতে চাইছে বর্তমান কোচিং স্টাফ।

Related posts

Leave a Comment