29.4 C
Kolkata
July 12, 2026
রাজ্য

আয়ুষ্মান ভারত প্রকল্পে কারা পাবেন ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা? জেনে নিন যোগ্যতার নিয়ম

পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। স্বাস্থ্যসাথীর পরিবর্তে এবার কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় রাজ্যের মানুষ দেশের যে কোনও প্রান্তে চিকিৎসার সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে।

কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, যাঁদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। পাশাপাশি এক কামরার ঘর বা কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারগুলিও আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন।

তফশিলি জাতি ও জনজাতিভুক্ত মানুষ, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এবং ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

যোগ্যতা যাচাই করতে প্রথমে অফিসিয়াল আয়ুষ্মান অ্যাপ অথবা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY) পোর্টালে যেতে হবে। সেখানে মোবাইল নম্বর ও OTP দিয়ে লগ ইন করতে হবে। এরপর রেশন কার্ড নম্বর বা নাম দিয়ে সার্চ করলে জানা যাবে আবেদনকারী সুবিধাভোগীর তালিকায় রয়েছেন কি না।

Related posts

Leave a Comment