30 C
Kolkata
August 16, 2026
বিদেশ

ইরানকে হারিয়ে হরমুজ প্রণালী দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

নিউইয়র্ক — ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় পাওয়ার পর হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের নাসাউ কাউন্টি পুলিশ অ্যাকাডেমিতে এক সভায় ট্রাম্প বলেন, ইরান ‘খুব খারাপ ভাবে পরাস্ত হতে চলেছে’। যুদ্ধ শেষ হওয়ার পর দ্রুত হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ করার ঘোষণা দেবেন বলেও দাবি করেন তিনি।

শুক্রবার দেওয়া বক্তব্যে ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালীর উপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তাঁর অনুমতি ছাড়া সেখানে কোনও জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। পরে সমাজমাধ্যমেও নিজের বক্তব্য প্রকাশ করেন তিনি।

তবে ট্রাম্পের দাবি সরাসরি খারিজ করেছে ইরান। উপবিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, হরমুজ প্রণালী ইরানের ছিল এবং ইরানেরই থাকবে। তাঁর বক্তব্য, সমাজমাধ্যমে বার্তা বা রাজনৈতিক সভায় বক্তৃতা দিয়ে কোনও দেশের ভূখণ্ড দখল করা যায় না।

ঘারিবাবাদি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা কৌশলগত ভাবে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের বক্তব্যে সেই ব্যর্থতারই প্রতিফলন রয়েছে বলে পাল্টা আক্রমণ করেছেন তিনি।

Related posts

Leave a Comment