29 C
Kolkata
August 23, 2026
রাজ্য

মেসি-কাণ্ডে ফের পুলিশের জেরার মুখে অরূপ বিশ্বাস, দ্বিতীয় দফায় বিধাননগর দক্ষিণ থানায় হাজির প্রাক্তন মন্ত্রী

কলকাতা— আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিতর্কের তদন্তে ফের বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তদন্তকারী আধিকারিকদের নোটিস মেনে মঙ্গলবার সকাল প্রায় ১০টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছন তিনি। এই মামলায় এটি তাঁর দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ।

মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’ উপলক্ষে গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে টিকিট বণ্টন, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক পরিচালনায় অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বিধাননগর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবেই অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে একাধিকবার নোটিস পাঠানো হলেও অরূপ বিশ্বাস হাজিরা এড়িয়ে যান। পরে কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তী আইনি সুরক্ষা পাওয়ার পর গত ১৮ জুন প্রথমবার তদন্তকারীদের সামনে হাজির হন তিনি। সেই সময় দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা তাঁর বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

এই মামলার সূত্রপাত হয় অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে। সরকার পরিবর্তনের পর তিনি বিধাননগর থানায় নতুন করে অভিযোগ দায়ের করে দাবি করেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক অব্যবস্থা হয়েছিল এবং তার জন্য তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দায়ী।শতদ্রু দত্তের অভিযোগ, অনুষ্ঠানের জন্য প্রায় ৭০ হাজার টিকিট ছাপানো হয়েছিল। তাঁর দাবি,

রে সেই টিকিট ঘনিষ্ঠদের মধ্যে বিলি করা হয় অথবা চড়া দামে বিক্রি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির জন্যও প্রাক্তন মন্ত্রীকে দায়ী করা হয়েছে।

অভিযোগ দায়েরের পর অরূপ বিশ্বাস কলকাতা হাই কোর্টে গিয়ে পুলিশের কড়া পদক্ষেপ থেকে সুরক্ষা চান। প্রথমে একক বেঞ্চ তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দেয়। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হলেও ডিভিশন বেঞ্চও সেই সুরক্ষা বহাল রাখে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত।

এদিকে তদন্তকারীদের দাবি, মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। টিকিট বণ্টন, আর্থিক লেনদেন, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠানের প্রশাসনিক সিদ্ধান্ত—সব দিকই তদন্তের আওতায় রয়েছে। মঙ্গলবারের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

Related posts

Leave a Comment