July 20, 2026
রাজ্য

শিক্ষক চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সংবাদ কলকাতা — শিক্ষক নিয়োগে (Teacher Recruitment) চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)-সহ মোট ছ’জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সিউড়ি আদালতের (Suri Court) নির্দেশের পর সিউড়ি থানায় (Suri Police Station) মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগকারী কল্যাণ ঘোষ (Kalyan Ghosh)-এর দাবি, ২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ৬ লক্ষ টাকা নেওয়া হয়। একইভাবে তাঁর পরিবারের সদস্য এবং কয়েক জন পরিচিতের কাছ থেকেও ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। তাঁদের নিয়োগপত্র দেওয়া হলেও চাকরি হয়নি এবং টাকা ফেরতও দেওয়া হয়নি বলে অভিযোগ।

অভিযোগকারীর আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় (Somnath Mukhopadhyay) জানান, দীর্ঘদিন অভিযোগ জানিয়েও কোনও পদক্ষেপ হয়নি। পরে আদালতের নির্দেশে পুলিশ মামলা রুজু করে। আদালতে সেই সংক্রান্ত রিপোর্টও জমা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারাও যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

Related posts

Leave a Comment