বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড় ‘অর্ণব’। পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর থাকা গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে সোমবার ভোরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাতের মধ্যেই এটি তীব্র ঘূর্ণিঝড় এবং মঙ্গলবারেই ‘অতি তীব্র’ আকার ধারণ করবে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতি ঘণ্টায় ১ Search১৫ থেকে ১২৫ কিলোমিটার এবং সর্বোচ্চ দমকা হাওয়া ১৪০ কিলোমিটারে পৌঁছাতে পারে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল রয়েছে এবং উপকূলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গেই এর প্রভাব পড়বে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও বৃহস্পতিবার থেকে বর্ষণ বাড়বে। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যাঁর ইতিমধ্যে গিয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টির পর আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
