31 C
Kolkata
August 20, 2026
কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের সংঘর্ষ, আহত একাধিক, থানার সামনে এবিভিপির বিক্ষোভ

সংবাদ কলকাতা: দুই ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় দুই পক্ষেরই একাধিক পড়ুয়া আহত হয়েছেন। আহতদের কয়েকজনের চিকিৎসা চলছে কেপিসি মেডিক্যাল কলেজে।

ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ, সাধারণ সভার নামে পড়ুয়াদের ডেকে পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। সংগঠনের আরও দাবি, তাদের বিশ্ববিদ্যালয় সভাপতি নিখিল রায়ের উপরেও হামলা হয়েছে এবং তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের অভিযোগ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাসে হামলা চালিয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলির দাবি, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও কলা বিভাগের কয়েকজন পড়ুয়ার উপর হামলা হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে অভিযোগ করা হয়েছে, তাদের ছাত্রনেতার উপর হামলার ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রত অধিকারী ঘটনাটির তীব্র প্রতিবাদ করেছেন। তাঁর অভিযোগ, ছাত্রনেতা নিখিল রায়ের উপর হামলা করে তাঁকে গুরুতরভাবে আহত করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সংগঠন কঠোর আন্দোলনে নামবে বলেও তিনি জানিয়েছেন।

অন্যদিকে, বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের অভিযোগ, সাধারণ সভায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশনের কয়েকজন বহিরাগত উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, সভাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ার পর কয়েকজন পড়ুয়ার উপর মারধর করা হয়। ক্যাম্পাসে ইট-পাটকেল ছোড়া এবং আগুন জ্বালানোর অভিযোগও উঠেছে। যদিও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার পর যাদবপুর থানার সামনে বিক্ষোভ শুরু করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের রাজ্য নেতৃত্বও সেই বিক্ষোভে যোগ দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেও আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি রয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। আহত পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাতে নতুন করে কোনও সংঘর্ষ না হয়, সে বিষয়ে নজর রাখছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফের উত্তপ্ত হয়ে উ

হিরাগতদের উপস্থিতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে।

Related posts

Leave a Comment