July 25, 2026
রাজ্য

১৬৭তম আয়কর দিবসে কর সংস্কৃতি ও স্বচ্ছ প্রশাসনের উপর জোর

১৬৭তম আয়কর দিবসের অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং লিয়েন্ডার পেজ। নিজস্ব চিত্র

কলকাতায় সম্মানিত সফল আধিকারিকরা

সংবাদ কলকাতা: পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর দপ্তর (Income Tax Department)-এর উদ্যোগে আলিপুরের ধনো ধন্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) পালিত হল ১৬৭তম আয়কর দিবস। অনুষ্ঠানে কর প্রশাসনের আধুনিকীকরণ, করদাতাদের আস্থা বৃদ্ধি এবং নতুন আয়কর আইন, ২০২৫ (Income Tax Act 2025)-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes) এবং পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ (Surabhi Verma Garg)। অনুষ্ঠানে কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ একাধিক আয়কর কর্মী ও আধিকারিককে সম্মানিত করা হয়।

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, শক্তিশালী প্রতিষ্ঠান এবং জনসাধারণের বিশ্বাস দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। তাঁর মতে, কর প্রদানের সংস্কৃতি এবং স্বচ্ছ প্রশাসন একটি সুসংহত অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ বলেন, আস্থা, স্বচ্ছতা এবং ন্যায্যতার ভিত্তিতে কর প্রশাসনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দপ্তর কাজ করে চলেছে। স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারি ব্যয় নির্বাহে আয়কর অন্যতম প্রধান আর্থিক উৎস বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে নতুন আয়কর আইন, ২০২৫-কে কর ব্যবস্থার আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়। এই আইনের মাধ্যমে কর কাঠামোকে আরও সহজ, স্বচ্ছ, ন্যায্য এবং দক্ষ করার পাশাপাশি স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানানো হয়।

Related posts

Leave a Comment