July 14, 2026
রাজ্য

অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন বাতিল হতে পারে? জেনে নিন নতুন নিয়ম

কলকাতা: অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করলেও সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন না। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর নতুন কিছু যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে। প্রকৃত দরিদ্র ও প্রান্তিক পরিবারের মহিলাদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিজীবী বা সরকারি প্রকল্পে সম্মানিকপ্রাপ্ত ব্যক্তিরা অন্নপূর্ণা যোজনার আওতায় থাকবেন না। ফলে প্যারাটিচার, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের আবেদনও বাতিল হতে পারে।

এছাড়া, যাঁরা পেনশন পান বা আয়কর দেন, তাঁদের পরিবারের সদস্যরাও আপাতত এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদন যাচাইয়ের জন্য প্রতিটি বিডিও অফিসে হেল্প ডেস্ক খোলা হবে, যেখানে আবেদনকারীরা নিজেদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।আবেদনকারীর পরিবারের কারও জিএসটি নম্বর থাকলে, তিনটি পাকা ঘর থাকলে বা ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে সরেজমিনে তদন্ত ক

সরকারের দাবি, প্রকৃত সুবিধাপ্রাপকদের হাতে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পৌঁছে দিতেই এই কঠোর নিয়ম কার্যকর করা হচ্ছে। তবে এখনও যাঁদের আবেদন যাচাই হয়নি, তাঁদের মধ্যে অনেকের আবেদন বাতিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment