36.5 C
Kolkata
June 12, 2026
খেলা

ভারতে কোথায় দেখবেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ? ফ্রি সম্প্রচার করবে ডিডি স্পোর্টস

জেনে নিন সম্পূর্ণ সূচি

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১২ জুন (ভারতীয় সময়) থেকে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসরে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপ ঘিরে ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যেও তুঙ্গে উন্মাদনা।

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত ভারতীয় দর্শকদের জন্য সম্প্রচারের ব্যবস্থা চূড়ান্ত হয়েছে। টেলিভিশনে বিশ্বকাপের ম্যাচগুলি দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস নেটওয়ার্কে। হিন্দি ভাষ্যসহ ম্যাচ সম্প্রচার করবে Unite8 Sports 1 ও Unite8 Sports 1 HD, আর ইংরেজি ভাষ্যে সম্প্রচার হবে Unite8 Sports 2 ও Unite8 Sports 2 HD-তে।

এছাড়াও সুখবর রয়েছে ফ্রি-টু-এয়ার দর্শকদের জন্য। ডিডি স্পোর্টস বিশ্বকাপের বাছাই করা ম্যাচ বিনামূল্যে সম্প্রচার করবে। উদ্বোধনী ম্যাচ মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ডিডি স্পোর্টসে দেখা যাবে। পাশাপাশি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও ডিডি ফ্রি ডিশে সম্প্রচার করা হবে।

মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে বিশ্বকাপের সব ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Zee5 অ্যাপে। ফলে দর্শকরা যেকোনও জায়গা থেকেই বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে পারবেন।

ভারতীয় সময় অনুযায়ী ১২ জুন রাত ১২টা ৩০ মিনিটে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচগুলি রাত ১টা ৩০ মিনিট, ২টা ৩০ মিনিট এবং সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে। কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ থেকে ১২ জুলাই, সেমিফাইনাল ১৫ ও ১৬ জুলাই এবং ফাইনাল ম্যাচ ২০ জুলাই। নকআউট পর্বের এই ম্যাচগুলির কিক-অফ সময় ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিট।

এবারের বিশ্বকাপে নতুন ফরম্যাটে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে ৪৮টি দলকে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দল নকআউট পর্বে উঠবে। ফলে প্রথমবারের মতো রাউন্ড অব ৩২ দেখা যাবে বিশ্বকাপে।

Related posts

Leave a Comment