34 C
Kolkata
May 28, 2026
রাজ্য

লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে! ভাইরাল হতেই গ্রেফতার চন্দ্রকোনার বাসিন্দা

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, চন্দ্রকোনা ব্লকের মোহনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা উত্তম সাউয়ের অ্যাকাউন্টে নিয়মিত ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা।

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। প্রথমে উত্তম সাউকে আটক করা হয়। পরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় আর কারা জড়িত রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনও সামাজিক প্রকল্পের টাকা নির্দিষ্ট সুবিধাভোগী ছাড়া অন্য কারও অ্যাকাউন্টে না যায়, সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Related posts

Leave a Comment