পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। নবান্নে অনুষ্ঠিত বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব ঘোষণা করা হয়।
নতুন মন্ত্রিসভায় Dilip Ghosh পেয়েছেন পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব। নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে Agnimitra Paul-কে।
অন্যদিকে, খাদ্য দফতরের দায়িত্বে থাকবেন Ashok Kirtania। আদিবাসী নেতা Kshudiram Tudu-কে দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের দায়িত্ব।
উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন Nisith Pramanik।
সূত্রের খবর, প্রথম প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক শৃঙ্খলা ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। গত ১৫ বছরে প্রশাসনের বিভিন্ন স্তরে গড়ে ওঠা দুর্নীতির শিকড় দ্রুত উপড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বিশেষ করে কয়লা, গোরু ও বালি পাচার সংক্রান্ত দুর্নীতি এবং আদিবাসী কল্যাণ প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি বিধায়কদের সঙ্গেও বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু করাই সরকারের তাৎক্ষণিক লক্ষ্য।
