26 C
Kolkata
September 21, 2026
রাজ্য

ঘাটালে বন্যা পরিদর্শনে মানস ভূঁইয়া ও অজিত মাইতি

ঘাটাল,পশ্চিম মেদিনীপুর: বৃষ্টি থেমে গেলেও জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি পায়নি ঘাটালবাসী। ডিভিসি র ছাড়া জলে ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডসহ বেশ কিছু এলাকা আবারও নতুন করে জলমগ্ন হয়েছে। রবিবার মাঝে মাঝেই শুরু হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। কয়েকদিনের বৃষ্টির জেরে শিলাবতী নদী ও ঝুমী নদীতে জল বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল। তবে আজ থমকে রয়েছে ঘাটাল শহরের জমে থাকা বন্যার জল। জলে ডুবে রয়েছে একাধিক রাস্তাঘাট, ডুবে রয়েছে অনেক বাড়িঘর। বানভাসি ঘাটালে মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা বা ডিঙি। যদি আবারো বৃষ্টি হয় তাহলেই বাড়বে বন্যার জল, তা নিয়ে চিন্তায় ঘাটালের নিচু এলাকার মানুষগুলি। ঘাটালের আড়গোড়া চাতাল পরিদর্শন এলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি। ঘাটালের বেশ কিছু জায়গা পরিদর্শন করেন।

মানস ভূঁইয়া বলেন মুখ্যমন্ত্রী আমাদের মধ্য দিয়ে মানুষকে জানাতে বলেছেন দুঃখ করবেন না সরকার আপনাদের পাশে রয়েছে। আমরা একটা সিস্টেমেটিক ভাবে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের পথে এগিয়েছি, সেই সময় হঠাৎ করে কেউ যদি জল ছেড়ে দেয় তাহলে তো একটা অসুবিধার সম্মুখীন হবেই। সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের টিম এবং প্রশাসনিক আধিকারা সব সময় নজর রেখেছে এই পরিস্থিতির উপর।

Related posts

Leave a Comment