29 C
Kolkata
February 11, 2026
রাজ্য

শান্তিনিকেতনে পৌষ মেলার প্রস্তুতি চলছে

সংকল্প দে, বীরভূম : ঐতিহ্যবাহি শান্তিনিকেতনে পৌষ মেলার জোর কদমে চলছে প্রস্তুতি। নানান টালবাহানার পর পূর্বপল্লী মাঠে পৌষ মেলার আয়োজন। গত তিন বছর এই মাঠেই মেলা হয়নি। কারণ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ রেখেছিলেন এই মাঠে। তাই এবার সবার প্রচেষ্টায় তিন বছর পর ফিরে এসেছে পূর্বপল্লী মাঠে মেলা। এই মেলাকে ঘিরে বোলপুর শহর, জেলা, ,রাজ্য, এমনকি দেশ-বিদেশ থেকে মানুষ ছুটে আসেন এই মেলা দেখার জন্য। আশা করা যাচ্ছে, এবার মেলায় বিপুল সংখ্যক মানুষের জনসমাগম হবে। তাই জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সুযোগ-সুবিধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাতে পর্যটকরা কোনওরকম অসুবিধায় না পড়েন। ইতিমধ্যে মেলায় পরিকাঠামোর কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন ব্যবসায়ীরা তাদের দোকান তৈরি করতে ব্যস্ত। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করছেন এই মেলায় দোকান করার জন্য। সকলেই যাতে মেলায় দোকানদাররা জায়গা পায়, তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেলা কমিটি। তার মধ্যে ত্রুটি বিচুক্তি থেকেই যাচ্ছে। বিভিন্ন অভিযোগও আসছে। তা সত্ত্বেও মেলার প্রস্তুতিপর্ব তুঙ্গে।

Related posts

Leave a Comment