29 C
Kolkata
March 17, 2026
রাজ্য

বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশি অনুপ্রবেশকারী

লালগোলা, ২২ ডিসেম্বর ২০২২: লালগোলা থানার খান্ডুয়া বর্ডার আউটপোস্ট এলাকায় বিএসএফ এর গুলিতে আহত হল মিঠু শেখ নামে এক বাংলাদেশি অনুপ্রবেশ কারী। বিএসএফ তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

বিএসএফ সূত্রে খবর, মিঠু শেখ সহ আরও দুজন বাংলাদেশি মুর্শিদাবাদ চেকপোষ্ট এলাকা থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন বিএসএফ দেখতে পেয়ে গুলি চালায়। গুলিতে আহত হয় মিঠু। অত:পর জওয়ানরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জানা যায় ভারতীয় এক ব্যক্তি মিঠু সহ আরও দুজন কে ভারতে অনুপ্রবেশে সাহায্য করে। দক্ষিণ ভারতে কাজে যাওয়ার জন্য ভারতে প্রবেশ করে ঐ তিনজন বাংলাদেশি। বিএসএফ ঐ ভারতীয় ব্যক্তি সহ তিনজন বাংলাদেশি কে গ্রেপ্তার করে লালগোলা পুলিশের হাতে তুলে দিয়েছে।

Related posts

Leave a Comment