34 C
Kolkata
September 21, 2026
জেলা

প্রতি বছরের ন্যায় মহালয়ার দিন পিতৃতর্পনের উদ্দেশ্যে বর্ধমানের সদরঘাটে মানুষের ঢল

বর্ধমান, ১৪ অক্টোবর: শহর বর্ধমানের সদরঘাটে দামোদর নদীর তীরে মহালয়ার তর্পণ করতে উপস্থিত হলো জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃ পক্ষ শুরু হয়। এ দিনেই আক্ষরিক অর্থে দূর্গা পূজার সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। হিন্দু ধর্মে এই দিনটির গুরুত্ব অনেক। মহালয়া দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। আর সেই রীতি অনুযায়ী শহর বর্ধমানের সদরঘাটে দামোদর নদীর তীরে বহু মানুষের সমগম হয়েছে শনিবার সকালে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল নেমেছে দামোদরের তীরে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। সাথে রয়েছে সিভিল ডিফেন্স কর্মীরা। প্রতি বছর বহু মানুষ দূর-দূরান্ত থেকে তর্পণের উদ্দেশ্যে এই দিন সমবেত দামোদরের তীরে।

Related posts

Leave a Comment