27 C
Kolkata
September 26, 2026
রাজ্য

তৃণমূলের দলীয় আয় নিয়ে অস্বচ্ছতার অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী

সংবাদ কলকাতা: এবার তৃণমূলের দলীয় আয়ে অস্বচ্ছতার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইলেক্টোরাল বন্ডে তৃণমূল কংগ্রেসের বিপুল আয় নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা।

তৃণমূলের দাবি, ২০২১-২২ সালে দলের আয়ের ৯৬ শতাংশ এসেছিল ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে। কিন্তু এক বছরের মধ্যে তা ৪২ কোটি থেকে বেড়ে ৫২৮ কোটি ১৪ লক্ষ টাকা হয়েছে বলে গত সপ্তাহে হিসাব দেওয়া হয়েছে। বর্ধমানের এক দলীয় কর্মসূচি থেকে এই বিষয় নিয়েই প্রশ্ন তুললেন তিনি। তিনি বলেন, ‘তৃণমূল এখন আর সততার প্রতীক লেখে না। নির্বাচনী বন্ডে অর্থ সংগ্রহ করছে।’ নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, ‘এত টাকা কারা দিল, কোন শর্তে দিল, তা প্রকাশ করতে হবে’।

বিরোধী দলনেতার এই অভিযোগকে কটাক্ষ করে তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেন, ‘চোরের মায়ের বড় গলা। এই মুহূর্তে শুধু ভারতে নয় আন্তর্জাতিক স্তরেও সবথেকে ধনী দল বিজেপি। যে তথ্য সামনে এসেছে, তা দলের তরফ থেকে নির্বাচন কমিশন ও আয়কর দপ্তরকে দেওয়া হয়েছে। সুতরাং এখানে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা অর্থহীন’।

Related posts

Leave a Comment