27.3 C
Kolkata
July 15, 2026
দেশ

কলকাতাগামী বিমানে ঝাঁকুনি লেগে মৃত্যু এক যাত্রীর

সংবাদ কলকাতা: কাটমান্ডু থেকে কলকাতাগামী প্লেনটি তখন মাঝ আকাশে। হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। যাত্রীর নাম মিহির কুমার সরকার। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় তাঁর। কেবিন ক্রুর মাধ্যমে এই সংবাদ পাইলটের কাছে পৌঁছালে সঙ্গে সঙ্গে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করানো হয়। বিমান বন্দরে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, অসুস্থ মিহিরবাবু বিমানের ঝাঁকুনি সহ্য করতে পারেননি যার ফলে মৃত্যু হয় তাঁর।

Related posts

Leave a Comment