31 C
Kolkata
September 19, 2026
রাজ্য

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

রায়গঞ্জ, ২২ আগস্ট: যাদবপুরের পর এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের কাছ থেকে নির্দেশ পেয়ে মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব নিলেন অধ্যাপক ডঃ দীপক কুমার রায়। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন ধরে অধ্যপনা করছেন। কিছুদিন কলা বিভাগের ডীন হিসাবেও দায়িত্ব সামলেছেন দীপক বাবু। মঙ্গলবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে এসে নতুন দায়িত্ব বুঝে নেন।


বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী ভাবে কেউ ছিলেন না। বিগত প্রায় আড়াই মাস ধরে পদটি ফাঁকা পড়ে ছিল। সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস দীপকবাবুর সাথে ফোনে কথা বলার পরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের নির্দেশ এসে পৌঁছায়। মঙ্গলবার সকালে অধ্যাপক ডঃ দীপক কুমার রায় এই দায়িত্বভার বুঝে নেন।


উপাচার্য নিয়োগ নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় ঠিক সেই সময়ে ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ যে নতুন মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য। এদিন দায়িত্বভার গ্রহন করে দীপক বাবু জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সমস্যা দূরীকরণে কাজ করবেন তিনি।’

Related posts

Leave a Comment