37.7 C
Kolkata
June 29, 2026
রাজ্য

তৃণমূলের ৪৪০ কোটি টাকার তহবিলে ডেবিট ফ্রিজ, হাই কোর্টের দ্বারস্থ কালিঘাট শিবির

সংবাদ কলকাতা: তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পরিচালিত দলীয় তহবিলকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)-এর তিনটি অ্যাকাউন্টে থাকা প্রায় ৪৪০ কোটি টাকার উপর ডেবিট ফ্রিজ জারি হওয়ার বিরুদ্ধে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)-এর দ্বারস্থ হয়েছে দল। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন করা হলে আদালত অন্য পক্ষকে নোটিস পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি জানানো হয়, মঙ্গলবার মামলার শুনানির বিষয়টি বিবেচনা করা হবে।

আদালত সূত্রে জানা গিয়েছে, তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপাতত কোনও অর্থ তোলা বা লেনদেন করা যাবে না। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনের নির্দেশে এই ব্যবস্থা কার্যকর হয়েছে বলে জানা যায়।

সূত্রের দাবি, দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে অরূপ বিশ্বাস (Aroop Biswas) এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)-ঘনিষ্ঠ শিবিরের মধ্যে মতবিরোধের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, ঋতব্রত-ঘনিষ্ঠ ১০ জন বিধায়ক তহবিলের অর্থের উৎস ও লেনদেন নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তার পরেই তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ জারি করা হয়।

এদিকে দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, কোষাধ্যক্ষের পদ নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। তাঁর দাবি, গত ৫ জুন কার্যসমিতির বৈঠকে শুভাশিস চক্রবর্তী (Subhasish Chakraborty)-কে দলের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে। ফলে আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তের অগ্রগতির দিকেই এখন সকলের নজর।

Related posts

Leave a Comment