30 C
Kolkata
September 21, 2026
দেশ

চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট কাণ্ডে আরসিবি কর্তাকে গ্রেপ্তার করল পুলিশ

প্রতীকী চিত্র

পদপিষ্ট কাণ্ডে আরসিবি কর্তাকে গ্রেপ্তার করল পুলিশ। মুম্বই যাওয়ার পথে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাঁকে পাকড়াও করা হয়। গ্রেপ্তার হলেন আরসিবির বিপণন (মার্কেটিং) বিভাগের প্রধান নিখিল সোসালে। শুধু তা-ই নয়, চিন্নাস্বামী স্টেডিয়ামের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ‘ইভেন্ট ফার্মের’ আধিকারিকদেরও আটক করা হয়েছে। এভাবে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করল পুলিশ।

Related posts

Leave a Comment