33 C
Kolkata
April 28, 2026
রাজ্য

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকির অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের ঝড়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)কে খুনের হুমকি দেওয়ার অভিযোগে বিজেপির জাতীয় মুখপাত্র অজয় অলক (Ajay Alok)কে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেস (TMC) সমাজমাধ্যমে একটি পোস্ট করে দাবি করেছে, বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)-র একটি ভিডিয়ো পোস্ট শেয়ার করে অজয় অলক হুমকিসূচক মন্তব্য করেছেন। যদিও এই স্ক্রিনশটের সত্যতা যাচাই হয়নি।

তৃণমূল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-এর নেতৃত্বকেই দায়ী করেছে। তাদের অভিযোগ, বিজেপি (BJP) বাংলায় হিংসাত্মক রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাইছে।

এছাড়াও নির্বাচন কমিশন (Election Commission)-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শাসক দল। তাদের অভিযোগ, কমিশন এই ঘটনায় কোনও কঠোর পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে অভিযুক্ত বিজেপি মুখপাত্র অজয় অলক দাবি করেছেন, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তৃণমূল রাজনৈতিক সুবিধা নিতে বিষয়টি বিকৃত করছে।

এই ঘটনায় ভোটের আগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment