স্পেন — কব্জির চোটে বড় ধাক্কা খেলেন Carlos Alcaraz। বিশ্বের দুই নম্বর টেনিস তারকা আসন্ন Italian Open এবং French Open—দুটো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বার্সেলোনায় এটিপি ৫০০ ইভেন্টের প্রথম রাউন্ডে খেলতে গিয়ে এই চোট পান আলকারাজ। পরীক্ষার পর চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দেন, যার ফলে গুরুত্বপূর্ণ ক্লে-কোর্ট মরশুমেই তাকে বাইরে থাকতে হচ্ছে।
এই কঠিন সময়ে সতীর্থ ও দেশেরই কিংবদন্তি Rafael Nadal তাঁর পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নাদাল লেখেন, “ধৈর্য ধরো কার্লোস! দ্রুত সুস্থ হয়ে ওঠো। এই কঠিন সময়ই তোমার কাজের মূল্য বোঝায়। শক্ত থাকো।”
২০২১ সালের পর এই প্রথম রোলাঁ গারোঁ মিস করবেন আলকারাজ। গতবার তিনি ফাইনালে Jannik Sinner-কে হারিয়ে শিরোপা জিতেছিলেন। চলতি বছর Australian Open জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যামও সম্পূর্ণ করেছিলেন তিনি।
আলকারাজ নিজেও জানিয়েছেন, এই সিদ্ধান্ত সহজ ছিল না। তবে চোট পুরোপুরি সারিয়ে ফেরাই এখন তাঁর লক্ষ্য।
এদিকে সিনারও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে বলেন, “টেনিসের জন্য আলকারাজ খুব গুরুত্বপূর্ণ। ও মাঠে থাকলে খেলাটা আরও ভালো লাগে।”
রোম ও প্যারিস—এই দুই প্রতিযোগিতায় প্রায় ৩০০০ র্যাঙ্কিং পয়েন্ট রক্ষা করার ছিল আলকারাজের। ফলে তাঁর অনুপস্থিতি এটিপি র্যাঙ্কিংয়েও বড় প্রভাব ফেলতে পারে।
