32.8 C
Kolkata
June 12, 2026
রাজ্য

বিজিবিএস খরচে দুর্নীতির অভিযোগ, তদন্তের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর


পশ্চিমবঙ্গে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস)-এর খরচ নিয়ে বড় অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় বিজেপির কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিজিবিএস আয়োজনের জন্য একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ৬৩৫ কোটি টাকা প্রদান করা হয়েছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, এত বিপুল পরিমাণ অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে। তিনি বলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এই অনুষ্ঠানের আয়োজক ছিল এবং অর্থ ব্যয়ের স্বচ্ছতা যাচাই করা প্রয়োজন।

কারী আরও জানান, শুধু আর্থিক অনিয়ম নয়, এই ঘটনায় অর্থপাচারের কোনও যোগ রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হবে। তাঁর বক্তব্য, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজেপির দাবি, শিল্প সম্মেলনের নামে সরকারি অর্থ অপচয় হয়েছে কি না, তা সামনে আনার জন্য পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related posts

Leave a Comment