April 30, 2026
দেশ

অসমে বিজেপি জোটের ঝড়, এক্সিট পোলেই স্পষ্ট বড় জয়ের ইঙ্গিত

২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বড় জয়ের পূর্বাভাস দিল একাধিক এক্সিট পোল। Today’s Chanakya-র সমীক্ষা অনুযায়ী, National Democratic Alliance ৯৩ থেকে ১১১টি আসন পেতে পারে, যেখানে Indian National Congress নেতৃত্বাধীন জোটের আসন কমে দাঁড়াতে পারে ১৪ থেকে ৩২-এর মধ্যে। All India United Democratic Front-র শূন্য আসন পাওয়ার সম্ভাবনাও দেখানো হয়েছে।

ভোট শতাংশের নিরিখে বিজেপি জোট প্রায় ৫০ শতাংশ ভোট পেতে পারে বলে অনুমান, যেখানে কংগ্রেস জোটের সম্ভাব্য ভোট শতাংশ ৩৮। বাকি দলগুলির ঝুলিতে যেতে পারে প্রায় ১২ শতাংশ ভোট।

অন্যান্য এক্সিট পোলেও প্রায় একই ছবি সামনে এসেছে। Axis My India বিজেপি জোটকে ৮৮-১০০ আসন দিচ্ছে, অন্যদিকে কংগ্রেস জোট পেতে পারে ২৪-৩৬ আসন। Janmat, JVC, Matrize এবং Peoples Insight-এর মতো সংস্থাগুলিও বিজেপি জোটের স্পষ্ট এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছে।

একাধিক সমীক্ষার গড় হিসেবেও বিজেপি নেতৃত্বাধীন জোট প্রায় ৯২টি আসন পেতে পারে বলে পূর্বাভাস, যা তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকেই ইঙ্গিত করছে। ফলে নির্বাচনের ফল ঘোষণার আগেই অসমে রাজনৈতিক সমীকরণ অনেকটাই পরিষ্কার হয়ে উঠছে।

Related posts

Leave a Comment