32 C
Kolkata
October 6, 2026
টিভি-ও-সিনেমা

নাতি অগস্ত্য নন্দার সাফল্যে গর্বিত অমিতাভ বচ্চন, বক্স অফিসে ‘ইক্কিস’-এর আয় ২২.০৫ কোটি টাকা

মেগাস্টার অমিতাভ বচ্চনের ঘরে এখন খুশির আমেজ। তাঁর নাতি অগস্ত্য নন্দা অভিনীত প্রথম ছবি ‘ইক্কিস’ বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিগ বি। ১ জানুয়ারি ২০২৬ মুক্তি পাওয়া এই যুদ্ধভিত্তিক বায়োপিক মাত্র চার দিনের মধ্যেই ভারতে ২২.০৫ কোটি টাকা আয় করেছে।

এক্স-এ (পূর্বতন টুইটার) ছবির আয়ের পরিসংখ্যান শেয়ার করে অমিতাভ লেখেন, “YO .. Agastya .. way to go ..”।প্রথম দিনে ছবিটি ৭.২৮ কোটি টাকা আয় করে জোরালো সূচনা করে।

দ্বিতীয় দিনে আয় হয় ৪.০২ কোটি টাকা। সপ্তাহান্তে দর্শকের ভিড় বাড়ায় তৃতীয় দিনে ৫.০৫ কোটি এবং চতুর্থ দিনে ৫.৭০ কোটি টাকা সংগ্রহ করে ‘ইক্কিস’। বছরের শুরুতেই এই সাফল্য অগস্ত্য নন্দার কেরিয়ারের জন্য ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন চলচ্চিত্র মহল।

Related posts

Leave a Comment