28 C
Kolkata
September 1, 2026
দেশ

SCO সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদীর, উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ়

বিশকেকে ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর অবস্থানের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদকে কোনও দেশের কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করা যায় না এবং এই ইস্যুতে দ্বিচারিতার কোনও স্থান নেই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের উপস্থিতিতেই মোদী বলেন, যেসব দেশ সন্ত্রাসবাদকে নিজেদের নীতির অংশ করে নিয়েছে এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় ও সহায়তা করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়া প্রয়োজন। সন্ত্রাসবাদের কাঠামো সম্পূর্ণ ভেঙে ফেলার উপরও জোর দেন তিনি।


পশ্চিম এশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সংঘাতের সমাধান যুদ্ধক্ষেত্রে নয়, কথোপকথন ও কূটনীতির মাধ্যমেই হওয়া উচিত। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব জ্বালানি নিরাপত্তা, জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের উপর পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মাদক পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোদী। তাঁর মতে, মাদক চোরাচালান শুধু অপরাধ নয়, এটি তরুণ প্রজন্মের জন্য বড় বিপদ এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করছে।

Related posts

Leave a Comment